পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণ এবং উৎসবমুখর আপ্যায়নের আয়োজন করে। এ উদ্যোগ বিমানের যাত্রীসেবার মানোন্নয়ন ও আন্তরিক সেবাদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
বৃহস্পতিবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলবিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া পবিত্র ঈদ উপলক্ষ্যে বিমানের অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেনু পরিবেশন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এআর/বিআরইউ
