বিজ্ঞাপন

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

ইতালিতে অবৈধ অভিবাসন চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুরিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৫ জুন) তাকের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টায় রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, বিমানের গ্রাউন্ড সার্ভিস বিভাগের ৩ কর্মকর্তার বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলা রয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিল সিআইডি। 

 তবে ব্রিফিংয়ের আগে তার নামপরিচয় ও মামলার অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এআর/এসএম