বিজ্ঞাপন

চাকরি স্থায়ী ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মকর্তাদের মানববন্ধন

চাকরি স্থায়ী ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মকর্তাদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণ ও বার্ষিক ইনক্রিমেন্টের দাবিতে মানববন্ধন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীরা। এই কর্মকর্তারা ২০২১ সালের সার্কুলারের মাধ্যমে বেবিচকে নিয়োগ পেয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেবিচক সদরদপ্তরে তারা এই মানববন্ধন করেন। তারা চলতি জুলাই মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, বেবিচকে যোগদানের চার বছরেরও বেশি সময় পার হলেও ২০২১ সালের সার্কুলারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।

একইসঙ্গে চাকরি স্থায়ীকরণের পাশাপাশি নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা পেশাগত ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। 

এআর/জেডএস

বিজ্ঞাপন