বিজ্ঞাপন

কোনো সেটেলমেন্ট হবে না, থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়

কোনো সেটেলমেন্ট হবে না, থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিগত আওয়ামী সরকারের সময়ের প্রকল্প থার্ড টার্মিনাল নিয়ে ওঠা সব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা পোস্টকে এ কথা বলেন মন্ত্রী।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পতিত আওয়ামী সরকারের সময় থার্ড টার্মিনাল প্রকল্পে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারা ভুয়া ভেরিয়েশন করেছে, কত টাকা অনিয়ম বা আত্মসাৎ হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত- সব খতিয়ে দেখা হবে। 

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয় নিয়ে কোনো অ্যামিকেবল সেটেলমেন্ট হবে না। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এআর/এসএম