বিজ্ঞাপন

জাপানের উদ্দেশে এক বছর পর রাতে উড়বে বিমান

জাপানের উদ্দেশে এক বছর পর রাতে উড়বে বিমান

এক বছর বন্ধ থাকার পর ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফের ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৬ জুলাই)রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই ফ্লাইটের উদ্বোধন করবেন বলে এক বার্তায় নিশ্চিত করেছে বিমান।

রাত ২টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল বিমান, কিন্তু ২০২৫ সালের ১ জুলাই তা বন্ধ করা হয়। কারণ হিসেবে তখন ‘হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার’ কথা বলেছিল বিমান। গত ২০ জুন এ রুটে ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে। আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট চলবে নারিতা রুটে।

এএসএস/বিআরইউ