বিজ্ঞাপন

দুই দিন রোম বিমানবন্দরে থাকা যাত্রীদের নিয়ে ফিরল বিমানের ফ্লাইট

দুই দিন রোম বিমানবন্দরে থাকা যাত্রীদের নিয়ে ফিরল বিমানের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা ঢাকায় ফিরেছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। ফ্লাইটে ২৪৭ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি রোম ত্যাগ করে দুপুর ১২টা ৩০ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করে। 

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালিত হয়।

এর আগে আড়াইশর বেশি যাত্রী নিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। ৮ ঘণ্টা ওড়ার পর জ্বালানির জন্য রোমের ফিউমিচিনো বিমানবন্দরে টেকনিক্যাল ল্যান্ডিং করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আর উড়তে পারেনি।

ঢাকা থেকে বিমানের প্রকৌশলী টিম পাঠিয়ে প্লেনটি উড্ডয়নের উপযোগী করা হয়। এদিকে ফ্লাইটটি অচল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী।

এআর/এসএম