বিজ্ঞাপন

ওমরাহ যাত্রীদের জন্য রিয়াদ এয়ারের নতুন নির্দেশনা

ওমরাহ যাত্রীদের জন্য রিয়াদ এয়ারের নতুন নির্দেশনা

ওমরাহ ভিসাধারী যাত্রীদের জন্য একমুখী (ওয়ান-ওয়ে) টিকিটে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের রিয়াদ এয়ার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ট্রাভেল এজেন্টদের উদ্দেশে দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ওমরাহ ভিসাধারী কোনো যাত্রীর জন্য রিয়াদ এয়ারে ওয়ান-ওয়ে টিকিট গ্রহণযোগ্য হবে না। ওমরাহ যাত্রীদের অবশ্যই একটি নিশ্চিত রিটার্ন টিকিট থাকতে হবে।

ট্রাভেল এজেন্সিদের এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে যাত্রীদের ভ্রমণের সময় কোনো ধরনের জটিলতা তৈরি না হয়।

রিয়াদ এয়ারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমরাহ যাত্রীদের টিকিট ইস্যুর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এআর/এসএম