• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

টিকা ছাড়া যে ১১ দেশ থেকে আসা যাবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ আগস্ট ২০২১, ২২:৪৮
অ+
অ-
টিকা ছাড়া যে ১১ দেশ থেকে আসা যাবে না

করোনা প্রতিরোধ টিকার দুই ডোজ না নিলে ১১ দেশের যাত্রীদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (১৬ আগস্ট) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বেবিচক জানায়, এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। 

সার্কুলারে যেসব দেশের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেন।

বেবিচক জানায়, যারা এ ১১টি দেশ থেকে আসবেন তাদের অবশ্যই যাত্রার তারিখের ১৪ দিন আগে করোনাভাইরাসের প্রতিরোধক টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে। এছাড়াও দেশে ফিরে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে কারও মধ্যে যদি করোনার লক্ষণ কিংবা উপসর্গ দেখা দেয়, তাকে নিজ খরচে হোটেল বুকিং করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসব দেশ থেকে ভ্যাকসিন ছাড়া কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। 

বিজ্ঞাপন

এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা স্ব স্ব দেশের দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই নির্দেশনা এসব দেশ থেকে আসা নাবিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 

১৬টি দেশের যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। দেশগুলো হচ্ছে, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত, নামিবিয়া, কিরগিস্তান, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য। এ দেশগুলো থেকে আসা যাত্রীদের করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে আসতে হবে। দেশে ফিরে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে যারা টিকার পূর্ণাঙ্গ ডোজ নেননি তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এই দেশগুলো বাদে অন্যান্য সব দেশের যাত্রীরা করোনার টিকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসব দেশের যাত্রীরা যদি ওপরের ২৭টি দেশের যেকোনো একটি থেকে ট্রানজিট হয়ে বাংলাদেশে আসেন সেক্ষেত্রে এয়ারলাইন্স প্রতিষ্ঠান তাদের প্লেনে যাত্রাপথে কঠোর নজরদারিতে রাখবে। 

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাওয়া (বিদেশগামী) যাত্রীদের জন্য কোনো নির্দেশনা দেয়নি বেবিচক। 

বেবিচক দেশে আগত ও দেশ ছেড়ে যাওয়া সবাইকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। বিদেশি কূটনীতিকদের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বলবৎ থাকবে।

এআর/ওএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এভিয়েশনকোভিড টিকা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্টের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্টের অফিসিয়াল এয়ারলাইন পার্টনার

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

শনিবার আপডেট নেবেন প্রধানমন্ত্রীতৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

আজও মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট বাতিল

আজও মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট বাতিল