বিজ্ঞাপন

আজকের জোকস : ১৯ ডিসেম্বর, ২০২২

আজকের জোকস : ১৯ ডিসেম্বর, ২০২২

যে বিয়েতে তালাকের সংখ্যা কম
কাজী: বুঝলে রমিজ মিয়া, অ্যারেঞ্জড মেরিজে তালাকের সংখ্যা কম।
ঘটক: তা-ই তো দেখতাছি হুজুর।
কাজী: কিন্তু কেন, তা বলতে পার?
ঘটক: যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না; তারা আবার তালাক দিবো কোন সাহসে?

***

বিজ্ঞানী নান্টুর আবিষ্কার
নান্টুর একবার বিজ্ঞানী হবার খুব শখ হলো! সে কি নিয়ে গবেষণা করবে তা খুঁজে বের করতে না পেরে একটা তেলাপোকা নিয়ে নিলো।
চললো নিরীহ তেলাপোকার উপর নান্টুর গবেষণা। নতুন কিছু বের করার অদম্য ইচ্ছা। নান্টু তেলাপোকার একটা পা কাটল আর বলল ‘হাঁটো’।
তেলাপোকাটি কষ্ট করে হাঁটতে লাগলো। এরপর নান্টু আরেকটি পা কাটল এবং বলল ‘হাঁটো’! তেলাপোকাটি এবারও অনেক কষ্টে হাঁটতে লাগলো।
এভাবে নান্টু তেলাপোকার সবগুলো পা কাটল এবং আবার বলল ‘হাঁটো’।
কিন্তু তেলাপোকাটি আর হাঁটতে পারল নাহ।
গবেষণা সমাপ্তি দিয়ে নান্টু ঘোষণা দিল: সবগুলো পা কেটে ফেলার পর তেলাপোকা কানে শুনতে পায় নাহ!

**

নবদম্পতির সিনেমা দেখা
নতুন স্বামী-স্ত্রী সিনেমা দেখতে গেছেন। সিনেমা দেখছেন আর গড়গড় করে কথা বলছেন। এক দর্শক বিরক্ত হয়ে বললেন—
দর্শক: আরে ভাই, কী এত কথা বলছেন? কিছুই তো শুনতে পাচ্ছি না।
স্বামী: স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?

বিজ্ঞাপন