• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

হাত-পা ব্যথা, ওষুধ খেয়ে চামড়া ফেটে যায়, না ফেরার দেশে সিনথিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি
২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫
অ+
অ-
হাত-পা ব্যথা, ওষুধ খেয়ে চামড়া ফেটে যায়, না ফেরার দেশে সিনথিয়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সিনথিয়া আক্তার সুজানা মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিজ্ঞাপন

বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুণ-অর-রশিদ সুজানা মৃত্যুর তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত বছর সিনথিয়া হাত-পায়ের হাড়ের ব্যথার চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান। এরপরে অনেকদিন যাবত তাকে ক্লাসে অনুপস্থিত দেখে খোঁজ নিয়ে জানতে পারি যে, ভারতের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দশ দিন ওষুধ খাওয়ার পর তার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। এ সময় সিনথিয়ার শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফাটতে শুরু করে। এরপর তাকে চিকিৎসার জন্যে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক পর্যায়ে শরীরের চামড়া পড়া শুরু হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন। 

আরও পড়ুন

নরমাল ডেলিভারিতে প্রসূতি মায়েদের ভরসা আলেয়া
ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজারের আত্মহত্যা
পাঞ্জাবিটা ধুয়ে রেখো, ছেলেকে নিয়ে মসজিদে যাব

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সিনথিয়ার বাবার সাথে আমার কথা হয়েছে। গতকাল সন্ধ্যায় শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি হয়। এরপর সিনথিয়াকে আর বাঁচানো সম্ভব হয়নি।  

সিনথিয়া সুজানা বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. আশরাফুল ইসলাম। সিনথিয়ার বাড়ি ময়মনসিংহের সেন বাড়ী রোডে।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুআজব খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন