• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

জাবিতে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি 
৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৯
অ+
অ-
জাবিতে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। 

দুপুর ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা করতে হবে। এ ছাড়া এ ঘটনার সাহায্যকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। 

বিজ্ঞাপন

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এএসএম আনোয়ারুল্লাহ ভুঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে আজকে যে পরিস্থিতি তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারহীনতা দায়ী। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যৌন নিপীড়নে জড়িত। যার বিরুদ্ধে বার বার তদন্ত কমিটি গঠিত হচ্ছে কিন্তু বিচার করা হচ্ছে না। প্রশাসন এসব অপরাধকে প্রশ্রয় দেয়। যার কারণে আজকের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমাদের বিশ্ববিদ্যালয় লজ্জিত হয়েছে। আমি অপমানিত হয়েছি। ধর্ষণের এই ঘটনায় আমরা দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

জাবিতে স্বামীকে হলের কক্ষে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ

অন্যদিকে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ছাত্রলীগে ধর্ষকের কোনো ঠাঁয় নেই। গতকাল রাতে আমরা যখনই শুনেছি তখনই আমরা অভিযুক্তকে বহিষ্কার করেছি। একইসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করেছি। ইতোমধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগ তাদেরকে স্থায়ী বহিষ্কার করেছে। এ ঘটনা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। 

আরও পড়ুন

জাবিতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ৪

এদিকে ধর্ষণের ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিকেল ৩টায় সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আবাসিক হলে আটকে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া চারজন হলেন— বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের এ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে নিয়ে গৃহবধূর স্বামীকে বেঁধে হল সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনের পাশের জঙ্গলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। 

এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ধর্ষণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ