• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাবি শিক্ষকদের মানববন্ধন 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি 
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৮
অ+
অ-
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাবি শিক্ষকদের মানববন্ধন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসকে মাদক, চাঁদাবাজি ও নিপীড়নমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা।

বিজ্ঞাপন

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এটা কোনো দলের প্রোগ্রাম নয়, এটা বিশ্ববিদ্যালয় বাঁচাও আন্দোলন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে দাঁড়িয়েছি বলে রাজনৈতিক বক্তব্য ভাবার কোনো কারণ নেই। এখন দেশের পতাকা বাঁচানোর প্রশ্ন এসেছে। ১৯৯৮ সাল থেকে আমরা দেখেছি একটি বিশেষ রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তাদের ছাত্রসংগঠনের ছত্রছায়ায় মেধাবী শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়, ক্ষমতার অপব্যবহার করে। তারা ক্ষমতায় থেকে ধর্ষক হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়। আমরা জানি র‍্যাব এবং ইউজিসি অভিযোগ তুলেছে প্রশাসনের বিরুদ্ধে। আসুন দলমত নির্বিশেষে নিপীড়কের বিরুদ্ধে সবাই সোচ্চার হই।

আরও পড়ুন

গার্মেন্টসকর্মী থেকে মাদক কারবারি, অপকর্মে শিক্ষার্থীদের বন্ধু!

বিজ্ঞাপন

এ সময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঠিক ২৫ বছর পর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের একই ঘটনা ঘটেছে এবং একই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ দ্বারা এ ঘটনাটি সংগঠিত হয়েছে। ধর্ষণের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মাদক। অসংখ্য শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ঝরে গেছে মাদকের ভয়াল থাবায়। আবাসিক হলগুলোতে অবৈধ ছাত্ররা অবাধে থাকছে, চাঁদাবাজি হচ্ছে, মাদকের প্রসার হচ্ছে। উপাচার্য এগুলো জেনেও যদি না জানার ভান করেন তাহলে তিনি পদে থাকার অযোগ্য।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ।

এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়মানববন্ধন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ