জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব ও পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইস উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ের রূপ দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাদা দলের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেনসহ সাদা দলের নেতৃবৃন্দ।
এমএল/এমজে
