• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার কে, প্রশ্ন অধ্যাপকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৪, ০১:৩২
অ+
অ-
ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার কে, প্রশ্ন অধ্যাপকের

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে ইউজিসির প্রতি প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সই করা বিজ্ঞপ্তিতে সব ধরনের বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্ত নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। 

এদিকে, ইউজিসির পক্ষ থেকে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।

বিজ্ঞাপন

dhakapost

তিনি লিখেছেন, ‘৭৩ এর অধ্যাদেশ কি নাই হয়ে গেছে? ইউজিসি কি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে পারে? জীবনে কখনও শুনিনি। মন্ত্রণালয় বা ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার কে? এমন তো কক্ষনো হয়নি।’

এর আগে, কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে আগামী বৃহস্পতিবারের (১৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। এ ছাড়া, জাতীয় বিদ্যালয় অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এমএম/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইউজিসিঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

ঢাবিতে ‘দ্বীপতরী পদক’ পেলেন হান্নান মাসউদসহ হাতিয়ার দুই শিক্ষার্থী

ঢাবিতে ‘দ্বীপতরী পদক’ পেলেন হান্নান মাসউদসহ হাতিয়ার দুই শিক্ষার্থী

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন