• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

চবিতে শিক্ষার্থীদের পক্ষে শিক্ষকদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকচবি
১ আগস্ট ২০২৪, ০৭:১৭
অ+
অ-
চবিতে শিক্ষার্থীদের পক্ষে শিক্ষকদের মানববন্ধন

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা, গুম গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালি করেছেন নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন।

চবি নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের সমন্বয়ক ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষ দোয়া পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক।

মানববন্ধনে রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, শুধু শিক্ষার্থী নয় সাধারণ মানুষ ও শ্রমজীবীদের ওপরও গুলি চালানো হয়েছে, যারা কি-না পরিবারের প্রয়োজনে বাইরে বের হয়েছিল। এতে করে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

চবি নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের সমন্বয়ক ড. মো. আতিয়ার রহমান বলেন, দেরিতে হলেও আমরা সংহতি জানাতে পেরেছি। চলমান নিপীড়নের প্রতিবাদে সরব হতে শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে। পরিস্থিতি বিবেচনায় আমাদের প্রতিবাদ চলমান থাকবে।

এদিকে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একই দাবিতে মানববন্ধন ও র‍্যালি করেন প্রায় ১১ শিক্ষক। এতে উপস্থিত ছিলেন  ইংরেজি বিভাগের গোলাম হোসেন হাবীব, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুনমুন নেছা চৌধুরীসহ অন্যরা।

আতিকুর রহমান/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল