• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. খুলনা

শিক্ষার্থীদের হয়রানি না করতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১ আগস্ট ২০২৪, ০৭:২২
অ+
অ-
শিক্ষার্থীদের হয়রানি না করতে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মঈনুল হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ প্রক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল