• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

শেখ হাসিনার পতনে শাহবাগে দ্রোহের গান ও গণসেজদা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
১৬ আগস্ট ২০২৪, ২০:১৪
অ+
অ-
শেখ হাসিনার পতনে শাহবাগে দ্রোহের গান ও গণসেজদা

গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে দ্রোহের গান ও গণসেজদা কর্মসূচি পালন করেছে একদল ছাত্র ও নাগরিক সমাজ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘ইনকিলাব মঞ্চ’ নামে একটি সংগঠন গণসেজদা ও দ্রোহের গান শীর্ষক এই আয়োজন করে। 

অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এরপর উপস্থিত ছাত্র-জনতা সেখানেই দুটি সেজদা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আহমাদ আতাউল্লাহ সালমান বলেন, দীর্ঘ এক সংগ্রামের পর আমরা নতুন করে ‘স্বাধীনতা’ এনেছি। শাহবাগ এখানে একটি উদাহরণ, এই শাহবাগে মুসলিমরা চাইলে নামাজ পড়তে পারবে, হিন্দুরা পূজা দিতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা। সে জায়গা থেকেই আমরা গণসেজদার আয়োজন করেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আধিপত্যের চাপ আমরা এতদিন ভোগ করেছি। সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই আমরা আধিপত্যের চাপে পিষ্ট। আমরা সংস্কৃতির বিপ্লব চাই। ভারত, পাকিস্তান কোনও দেশেরই চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমরা পালন করতে রাজি না। আমরা ইনকিলাবের মাধ্যমে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই।

কেএইচ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ হাসিনারাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক