• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রংপুর

আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকরা অবহেলিত থাকবে না

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবেরোবি
১২ অক্টোবর ২০২৪, ১৫:১০
অ+
অ-
আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকরা অবহেলিত থাকবে না

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা আর অবহেলিত হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবসে ক্যাম্পাসে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ এ কথা বলেন।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। বিশ্ববিদ্যালয় দিবসে আমরা এ শপথ নিতে চাই, আবু সাঈদরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিলেন আমরা যেন সেই আকাঙ্ক্ষা লালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। 

উপদেষ্টা নাহিদ আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর বিভাগ বৈষম্যের স্বীকার। আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি। আমাদের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। রংপুর অবশ্যই উন্নত জেলা ও বিভাগ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

বিজ্ঞাপন

তিনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে। আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আর অবহেলিত থাকবে না।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে যোগ দেন নাহিদ ইসলাম।

শিপন তালুকদার/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার