• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

জাবিতে প্রকাশ্যে গাঁজা সেবন, আটক ৩

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
৩ নভেম্বর ২০২৪, ২০:৩২
অ+
অ-
জাবিতে প্রকাশ্যে গাঁজা সেবন, আটক ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তি নিকেতন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিং কর্মচারী নাসিমুল হক বাবু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শান্তি নিকেতন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন ইউসুফ, রাসেল মিয়া ও বাবু। এক শিক্ষার্থীর মাধ্যমে খবর পেয়ে প্রক্টরিয়াল টিম তাদেরকে মাদক সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজাসহ তিন প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং অভিযুক্তদের মাদকসহ আটক করি। বর্তমানে তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হেফাজতে আছেন। তাদের পুলিশে সোপর্দ করা হবে এবং রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মেহেরব হোসেন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ