• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবিতে শেখ হাসিনা-কাদের-মেনন-ইনুদের ‘প্রতীকী ফাঁসি’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঢাবি
৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৩
অ+
অ-
ঢাবিতে শেখ হাসিনা-কাদের-মেনন-ইনুদের ‘প্রতীকী ফাঁসি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের  প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। 

বিজ্ঞাপন

সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফাঁসির মঞ্চ সাজিয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা ব্যানারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে এই নেতাদের কুশপুত্তলিকা ফাঁসির দড়িতে ঝোলানো হয়।

আরও পড়ুন

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন
আ.লীগের প্রথম নেতা ভাসানী, সেকেন্ড নেতা জিয়াউর রহমান : গয়েশ্বর

 

ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচনের পূর্বে বিন ইয়ামিন মোল্লা বলেন, যারা এই গণহত্যা-গুম-খুন করেছে এবং জাপা, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ যারা তাদের তল্পিবাহক হিসেবে কাজ করেছে তাদের নিষিদ্ধ করতে হবে। আহত নিহতদের পরিবারের কাছে জিজ্ঞেস করুন তারা এই দলগুলোকে চায় কি-না, তাহলেই উত্তর পেয়ে যাবেন।

বিজ্ঞাপন

খুনিদের ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, এতদিনেও অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই দলগুলোকে নিষিদ্ধ করে হত্যাকারীদের বিচার কার্যকর করতে পারেনি। অবিলম্বে এসব ফ্যাসিবাদী খুনিদের ফাঁসি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। যাদের গ্রেপ্তার করা হয়েছে কারাগারে যেন তাদের জামাই আদর না করা হয়। যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের স্পিরিটের সঙ্গে বেইমানি হতে দেব না।

বিপ্লবী সরকার গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান আইন মেনে হয়নি, তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে। জাতীয় ঐকমত্যে সরকার/বিপ্লবী সরকার গঠন করতে হবে। গণভবনের মতো জাতীয় পার্টির কার্যালয়কে জুলাই স্মৃতি সংগ্রহশালা বানাতে হবে। সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করতে হবে না হলে জনগণকে ভুগতে হবে।

কেএইচ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়আওয়ামী লীগজাতীয় পার্টিছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’