• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রাজশাহী

চিন্ময়ের গ্রেপ্তারে শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন : রিজভী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
২৮ নভেম্বর ২০২৪, ১৯:০৮
অ+
অ-
চিন্ময়ের গ্রেপ্তারে শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। এটার জন্য আপনি কী পুরষ্কার পাবেন ভারতের কাছ থেকে। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় চুপ ছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে। 

রুহুল কবির রিজভী বলেন, আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির কাছে মাথানত করবে, এদেশের মানুষ তেমন নয়। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটি মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কীভাবে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে। জুলাই-আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রফিকুল ইসলাম বলেন, ৭২ পরবর্তী সরকার দেশে একটি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দেশের মানুষ অতল সমুদ্রে পড়ে গিয়েছিল। যার প্রতিফলন ঘটেছে ২৪-এ। অনেকে দাবি করেন জুলাই বিপ্লব ১ মাসের আন্দোলন, কিন্তু না দীর্ঘ ১৫ বছরের যে অপশাসন চলেছে তারই প্রতিফলন ঘটেছে‌। এটা কারো একার কৃতিত্ব না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এই অন্তবর্তীকালীন সরকারের উচিত ছিল সবকিছু সংস্কার করে দ্রুত নির্বাচন করা। তারা তা না করে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, রিকশা বন্ধ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়লে আমরা সবাই বিপদে পড়বো। দেশে বিদেশে নানা ধরনের চক্রান্ত চলছে এই সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা কিছুই বুঝতে চাচ্ছেন না। দেশে অনেক অনেক ঘটনা ঘটছে, তবে এগুলো সমাধানে কোনো উদ্যোগ নেই এই সরকারের। 

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে মতামত দেবে সে অনুযায়ী একুশ শতকে উপযোগী রাজনীতির রোডম্যাপ দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের পাবলিক বিশ্ববিদ্যালয় আবাসন সংকট নিরসনে কাজ করার, সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ডিসকাশনের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরাসহ ছাত্রদল এবং রাজশাহী মহানগরীরের বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জুবায়ের জিসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রুহুল কবির রিজভীরাজশাহী বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাকসুর জিএসনেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের