• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান, সম্পাদক লিমন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজবি
১২ ডিসেম্বর ২০২৪, ২১:২৫
অ+
অ-
জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান, সম্পাদক লিমন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী নির্বাচন ২০২৪-২৫ পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের প্রতিনিধি মাহাতাব হোসেন লিমন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান কমিশনার সোলাইমান সালমান, কমিশনার রাশিম মোল্লা ও যোবাঈর হুসাইন সামী এই ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন

অস্থায়ী হল সুবিধা দিতে আস-সুন্নাহর সঙ্গে সমঝোতা স্বাক্ষর জবির
জবিতে আওয়ামী মতাদর্শের কাউকে সুযোগ না দিতে স্মারকলিপি

নির্বাচন কমিশনার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৪-এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক পদে সাজিদুর রহমান ও অর্থ সম্পাদক পদে নূর আলমকে নির্বাচিত ঘোষণা করা হলো। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া ও দপ্তর সম্পাদক পদে তানভীর আনজুম নির্বাচন না করার জন্য আবেদন করায় এই দুই পদে আর কোনো প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে মাহতাব লিমন ও দপ্তর সম্পাদক পদে সাকেরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন আরও জানায়, বাকী পদগুলোতে (সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দুইটি কার্যনির্বাহী সদস্য) ভোটগ্রহণ আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সহ-সভাপতি পদে দ্যা পিপলস টাইমের আসাদুল ইসলাম, দ্যা এশিয়ান এইজের বাশির শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের জুনায়েদ শেখ, দ্যা নিউ নেশনের আব্দুর রাকিব ও দুটি কার্যনির্বাহী পদে দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সময়ের আলোর মোশফিকুর রহমান ইমন প্রতিদ্বন্দিতা করবেন। 

এমএল/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার