• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

গুদাম দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩
অ+
অ-
গুদাম দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিজের ক্রয়কৃত গুদাম জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মোমিনুর রহমার মমিনের বিরুদ্ধে। ক্রয়কৃত সম্পত্তি ‘বেদখল’ নেয়ার প্রতিবাদ জানিয়ে গুদাম পুনরুদ্ধার ও অভিযুক্তদের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহিন উদ্দিন বোরহান। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিচারের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের এ শিক্ষার্থী। 

মাহিনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে।

সংবাদ সম্মেলনে মাহিন বলেন, দলের প্রভাব খাটিয়ে আমাদের দুটি গোডাউন জমিসহ দখল করে নেয় যুবদল নেতা মমিন। তিনি যুবদল ও বিএনপির নেতাকর্মীদের সহায়তায় ২০১৯ সালে বিক্রি করা জমি গোডাউনসহ দখল করেন। মমিন ও তার ভাই মিলন ২০১৯ সালে আমার দুই চাচা আব্দুল ওয়াহাব ও আবু রায়হানের কাছে জমি বিক্রি করেন। বিগত পাঁচ বছর ধরে আমার দুই চাচা সেই জমিতে গোডাউন ঘর উঠিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে আসছিলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভুয়া পেইজ খুলে অপপ্রচারের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে
ঢাবিতে অজ্ঞান, পরে নিজেকে সুনামগঞ্জ-পঞ্চগড় ও বরিশালে পান খালেদ
৪ দিন পর হলে ফিরেছেন নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ

ঢাবির এই শিক্ষার্থীর দাবি, মমিন বিভিন্ন সময়ে বিক্রি করা জমির উপর চাঁদা দাবি করতো। সর্বশেষ, তিনি জমির ওপর পাঁচ লক্ষ টাকা দাবি করেন। টাকা না পেয়ে গত ২৯ নভেম্বর দেশীয় লাঠি, রামদা, হকিস্টিক সহকারে অতর্কিতভাবে হামলা চালিয়ে গোডাউনে রক্ষিত মালামাল লুটপাট করেন এবং গোডাউন ঘর দখলে নিয়ে নেন। এসময় আমার এক বোনকে রামদা’র কোপে মাথায় জখম করে। 

মাহিন বলেন, হামলার নেতৃত্ব মমিন নিজেই দেয়। লোকবল জোগান দেন, কাপাসিয়া ইউনিয়ন বিএনপি কর্মী জিয়া, চন্ডিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন, যুবদল কর্মী সোহেল, ৭ নং ওয়ার্ড যুবদল নেতা ফয়জার। দিবালোকের এ ঘটনায়, হামলা এবং দখলের সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে।

বিজ্ঞাপন

মাহিন আরও বলেন, আমরা জেনেছি, দখল করা গোডাউনে মমিন ইউনিয়ন যুবদল অফিস দেয়ার পাঁয়তারা করছে এবং পাশের জমিতে আমাদের মাদরাসা ও এতিমখানা দখলের পাঁয়তারা করছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব কাজে ইন্ধন দিচ্ছে মমিন, কাপাসিয়া ইউনিয়ন বিএনপি কর্মী জিয়া এবং ৭ নং ওয়ার্ড যুবদল নেতা ফয়জার। 

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মমিন জেলে যাওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত আমার পরিবারকে হুমকি দিচ্ছিলেন। জানি না জেল থেকে বেরিয়ে সে কী করবে। সেখানে স্থানীয় এসব নেতার দাপটে আমার পরিবার অসহায় হয়ে পড়েছে। 

এসময় তিনি বিএনপির হাই কমান্ডের কাছে গুদাম দুটি ফিরিয়ে দেওয়া এবং মমিনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কেএইচ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়বিএনপিশিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টযুবদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার