• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবিতে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন সংরক্ষণের নির্দেশনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪২
অ+
অ-
ঢাবিতে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন সংরক্ষণের নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়কার দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো যথাযথভাবে সংরক্ষণের ব্যাপারে নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো যথাযথভাবে সংরক্ষণের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এই অনুযায়ী, দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো কোনোভাবেই মুছে ফেলা বা এর কোনোরূপ ক্ষতিসাধন করা যাবে না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রশাসনিক আদেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোনো কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো নষ্ট হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রাফিতি ও দেওয়াল লিখন জরুরি ভিত্তিতে সংরক্ষণের জন্য সবার সহযোগিতা কামনা করে বলা হয়, জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ ৩৬ দিন শিক্ষার্থীদের উদ্যোগে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন করা হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণহত্যার নিদর্শন, আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতির নিদর্শনস্বরূপ দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো জরুরি ভিত্তিতে সংরক্ষণের জন্য সবার সহযোগিতা কামনা করা করছি। 

কেএইচ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’