• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রাজশাহী

রাবিতে ৫% কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতির ডাক অফিসার্স সমিতির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
২ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
অ+
অ-
রাবিতে ৫% কোটা পুনর্বহালের দাবিতে  কর্মবিরতির ডাক অফিসার্স সমিতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পূর্বের ন্যায় ৫ শতাংশ পুনর্বহাল না করলে আগামী বুধবার (৮ জানুয়ারি) থেকে কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অফিসার্স সমিতি নিজ কার্যালয়ে এক সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন।

সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পোষ্য কোটা পূর্বের শতকরা ৫ শতাংশ বহালসহ বিভিন্ন দাবিতে আগামী ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ্ হাসান নকীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। উপাচার্য তাদের দাবি মেনে না নিলে আগামী ৬ জানুয়ারি তারা মানববন্ধন করবেন, ৭ তারিখ থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং ৮ জানুয়ারি সারাদিন কর্মবিরতি পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, আমরা আগামী ৫ তারিখে ভিসি স্যারের সঙ্গে দেখা করবো। তিনি যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে ৬ তারিখে মানববন্ধন, ৭ তারিখে অবস্থান কর্মসূচি এবং ৮ তারিখে দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। তাতেও যদি কোনো সমাধান না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাবো এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেব।

বিজ্ঞাপন

জুবায়ের জিসান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটি কাটান কোলাহল ছেড়ে সবুজ-নির্মল রাজশাহীতে

ঈদের ছুটি কাটান কোলাহল ছেড়ে সবুজ-নির্মল রাজশাহীতে

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

নেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাকসুর জিএসনেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন