• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রাজশাহী

রাবিতে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
২ জানুয়ারি ২০২৫, ১৮:২১
অ+
অ-
রাবিতে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, সম্প্রতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনার পরেই মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্পাসে আর কোনো বহিরাগত প্রবেশ ও অবস্থান করতে পারবে না। আজ থেকে সম্পূর্ণরূপে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো। পরবর্তীতে কোনো বহিরাগতদের পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সাথে নিজ নিজ আইডি কার্ড রাখার আহ্বান জানান।

জুবায়ের জিসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটি কাটান কোলাহল ছেড়ে সবুজ-নির্মল রাজশাহীতে

ঈদের ছুটি কাটান কোলাহল ছেড়ে সবুজ-নির্মল রাজশাহীতে

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

নেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাকসুর জিএসনেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন