• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত নয় ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি
৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫
অ+
অ-
সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত নয় ছাত্রদল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানালেও ছাত্রদলের নেতাকর্মীরা এখনই নির্বাচন চাচ্ছেন না। তারা বলছেন, আওয়ামী দোসরদের বিচার না হওয়া পর্যন্ত  ছাত্রসংসদ নির্বাচন হতে পারে না। 

বিজ্ঞাপন

গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ  সম্মেলনে শিক্ষার্থীরা ৫ তারিখের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবি পেশ করেন।

শিক্ষার্থীদের দাবি ছিল যে, ছাত্র সংসদের আগে বেরোবিতে অন্য কোনো নির্বাচন নয়। লেজুরবৃত্তিক যেকোনো ছাত্র রাজনীতির কর্মকাণ্ডে যুক্ত থাকলে শাস্তির বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তা সিন্ডিকেট মিটিংয়ে পাস করতে হবে।

কিন্তু শিক্ষার্থীদের এই দাবি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ইসলাম তার ফেসবুক প্রোফাইলে একাধিক পোস্ট করেন। একটি পোস্টে লিখেছেন— ‘যারা ক্যাম্পাসকে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র বানিয়েছে, তাদের কথায় ছাত্রসংসদ নির্বাচন হবেনা।’ অন্য পোস্টে লিখেছেন— বাটোয়ারা নিয়ে ব্যস্ত, নিজেদের পুনর্বাসনে ব্যস্ত, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে ব্যবসা করা বিতর্কিতদের দাবিতে ছাত্রসংসদ হতে পারে না।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী ইয়ামিন বলেন, আমরা অবশ্যই ছাত্র সংসদ  নির্বাচন চাই, যেটা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা চেয়ে আসছি, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন পাইনি। তবে বর্তমান সময়ে কিছু ছাত্রলীগ ও আওয়ামী লীগের সিন্ডিকেট  সুবিধাভোগী সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ে তাদের পুনর্বাসনের জন্য দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। আমরা চাই একটা যৌক্তিক সময়ে নির্বাচন হোক। শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সন্ত্রাসী ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন (ছাত্র সংসদ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী) বেরোবিতে অনুষ্ঠিত হতে পারে না। বিচারের আগে নির্বাচন হলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আমরা তাদের পুনর্বাসন হতে দেবো না। 

আরও পড়ুন

চবি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল-শিবিরের সংহতি
ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ঢাকা কলেজ শিক্ষার্থীদের
অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন, আমরা এখন ছাত্রসংসদ নির্বাচন চাচ্ছি না এমনটা না, আমরা চাচ্ছি। ক্যাম্পাসে এখনো ছাত্রসংসদ নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।একটি স্বার্থন্বেষী মহল তড়িঘড়ি করে নির্বাচন দেওয়ার জন্য পায়তারা করছে। যাদের মূল লক্ষ্য হলো আওয়ামী দোসরদের আশ্রয় দেওয়া। আমরা চাচ্ছি আগে আবু সাইদের হত্যাকারীদের বিচার হোক, তারপর নির্বাচন হবে। 

বিজ্ঞাপন

শিপন তালুকদার/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল