• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

জাবিতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
১৭ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬
অ+
অ-
জাবিতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কর্তৃপক্ষের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার জন্য আবেদন করবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা, একই দিন রাত ১২টার দিকে উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা এবং ১৭ জুলাই বেলা ৩টার সময় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলিবর্ষণের ঘটনায় তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তদন্ত কমিটি সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী সাক্ষ্যগুলোর যথাযথতা যাচাই করতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী নিয়ে একটি প্যানেল গঠন করেছে। তারা সাত কর্মদিবসের মধ্যে তাদের মতামতসহ প্রতিবেদন দেওয়ার জন্য ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। এর মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্যানেলের মতামত পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার জন্য চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করা হবে।

মেহেরব হোসেন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দেব না

বললেন রাকসু জিএস আম্মারআগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দেব না

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে