• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদের নির্বাচনের আহ্বান শিবির সেক্রেটারির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজবি
২৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৪
অ+
অ-
ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদের নির্বাচনের আহ্বান শিবির সেক্রেটারির

অতি দ্রুত দেশের সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব পরিদর্শন শেষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ছাত্রদলের উসকানি, ছাত্র অধিকার নেতার ওপর হামলা
স্নাতকোত্তর থিসিস বণ্টনে শর্ত আরোপ, শিক্ষার্থীদের ক্ষোভ

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আহ্বান জানাই, দেশের সব ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন নীতিমালা তৈরি করে এবং দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য। অতিদ্রুত ছাত্ররা যেন তাদের নেতৃত্ব বাছাই করতে পারে। তাদের দাবি দাওয়া প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারে। ক্যাম্পাসের কল্যাণমুখী কাজ ও পরিবেশ দিতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা গঠন করা নেই। যার অধীনে নির্বাচনটি হবে। হতে পারে, সে কারণেই কিছু ছাত্র সংসদ নির্বাচনে কালক্ষেপণ হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, তারা এ ব্যাপার দ্রুত পদক্ষেপ নেবে বলে আমাদের ধারণা ও বিশ্বাস। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আমাদের মেসেজ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম এবং সেক্রেটারি মো. রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়শিবির

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার