• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক ঠিক না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে : সাদিক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঢাবি
২৩ জানুয়ারি ২০২৫, ২০:৩৫
অ+
অ-
রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক ঠিক না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে : সাদিক
ফাইল ছবি

রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক ঠিক না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, শহীদের সাথীরা এখনো জীবিত আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক সভাপতি সাদিক কায়েম। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 

সাদিক কায়েম বলেন, আমাদের পশম ছুঁয়ে গেছে শাহাদাত। চোখের সামনে তাজা প্রাণগুলো খুঁজে পেয়েছে অন্তিম ঠিকানা! লক্ষ্য আমাদের একটাই ছিলো-মঞ্জিলের সওগাত। কাঁধে কাঁধ মিশে গিয়েছিল- সন্তানের সঙ্গে বাবার, ছাত্রের সঙ্গে শিক্ষক, শ্রমিকের সঙ্গে মালিকের! আমাদের আস্থা ছিল, প্রত্যাশা ছিল ছাত্রদের সামনে ঢাল হয়ে ইস্পাত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে ছাত্রজনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সুসংহত করবে জুলাইয়ের বিপ্লব। জাতীয় স্বার্থে কাজ করবেন খোশমেজাজে- দায়িত্বশীলতার সঙ্গে।

আরও পড়ুন

ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে আলোচনা, বিতর্ক
প্রকাশিত হলো ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়

বিজ্ঞাপন

কিন্তু সে আশায় গুড়ে বালি। আমরা চেয়েছিলাম সারহীন, ব্যর্থ সংবিধান ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু তা হলো না। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে, কিন্তু এক অদৃশ্য শক্তিবলে তা আর পারলাম না। আমরা চাইলাম বিপ্লবের ঘোষণাপত্র দিতে, তা-ও আটকে দেওয়া হলো।

সাদিক বলেন, কেন এই ব্যর্থতা? কে এর পেছনে কলকাঠি নাড়ছে? অথচ কথা ছিল বিপ্লবের গতিতে দেশ চলবে! কিন্তু তারা আমাদের প্রতিপক্ষ মনে করছে! আচ্ছা, আপনারা এ দেশের এত এত শহীদদের এতো দ্রুত ভুলে গেলেন? আপনাদের নিজেদের দলীয় শহীদদের আকাঙ্খাকেও জলাঞ্জলি দিলেন? 

তিনি আরও বলেন, রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক ঠিক না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। শহীদের সাথীরা এখনো জীবিত আছে। ইনকিলাব জিন্দাবাদ।

বিজ্ঞাপন

কেএইচ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবিররাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা