• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক, ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ০৩:১৬
অ+
অ-
৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক, ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের মধ্যে দীর্ঘ প্রায় ৪ ঘণ্টার সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়া শেষে নিউমার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এসময় ঢাবি প্রক্টরের সঙ্গে ক্যাম্পাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার পর প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানালে প্রক্টরের সঙ্গে শিক্ষার্থীরাও ক্যাম্পাসে ফিরে আসেন। 

এসময় ঢাবি শিক্ষার্থীরা- ‘বাতিল বাতিল বাতিল চাই, অধিভুক্তি বাতিল চাই’, ‘বাতিল বাতিল বাতিল চাই, ৭ কলেজ বাতিল চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট-নীলক্ষেত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যেতে দেখা যায়।

বিজ্ঞাপন

এসময় প্রক্টর বলেন, আগামীকাল ৭ কলেজ ইস্যুতে মিটিং ডাকা হয়েছে। আমরা অধিভুক্তি বাতিল বিষয়ে মন্ত্রণালয়ে অনেক আগেই চিঠি দিয়েছি। আমরাও ৭ কলেজকে আমাদের সঙ্গে রাখতে চাই না। আমরা ২০২৪-২৫ সেশন থেকেই তাদের বাদ দেওয়ার চিন্তা করেছি। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮-৯ জন আহতের কথা জানতে পেরেছি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কেএইচ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাবি অধিভুক্ত সাত কলেজঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’