• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

নারী শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনকে ৭ দাবি জবি শিবিরের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজবি
২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪
অ+
অ-
নারী শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনকে ৭ দাবি জবি শিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের মানসম্মত ওয়াশরুম, স্যানিটাইজেশন, ছাত্রকল্যাণে নারী সহকারী পরিচালক নিয়োগসহ সাত দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উপাচার্য বরাবর এসব দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

তাদের দাবিগুলো হলো— ছাত্রকল্যাণ দপ্তরে সহকারী পরিচালক হিসেবে একজন নারী শিক্ষক নিয়োগ দিতে হবে; আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও উপযুক্ত নামাযের স্থান বরাদ্দ করতে হবে। (চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।); কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাযের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে; ক্যাম্পাসে (বিভাগের বাহিরে সার্বক্ষণিক প্রবেশাধিকার আছে এমন স্থানে) নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে; ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে; আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে; ছাত্রী হলের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করনে চিকিৎসক নিয়োগ দিতে হবে।

আরও পড়ুন

শিক্ষক নিয়োগে গণস্বাক্ষর শুরু করবে জবি ছাত্র অধিকার পরিষদ
কমিটি প্রকাশের ৩৪ দিন পর ক্যাম্পাসে জবি ছাত্রদল

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির সর্বদা ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বড় একটি অংশ হলো আমাদের নারী শিক্ষার্থী। এসব নারী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। আমাদের এ দায়িত্ববোধের জায়গা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজ শিক্ষার্থীদের কল্যাণে সাতটি দাবি উত্থাপন করেছি৷ এগুলো, বাস্তবায়ন হলে আমাদের নারী শিক্ষার্থীদের অনেক সমস্যা সমাধান হবে বলে আশা করি।

এমএল/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়শিবির

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার