• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

উপাচার্যের বিরুদ্ধে গুজব ছড়ানোয় প্রতিবাদ ঢাবি প্রশাসনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪
অ+
অ-
উপাচার্যের বিরুদ্ধে গুজব ছড়ানোয় প্রতিবাদ ঢাবি প্রশাসনের

ঢাবি উপাচার্যের বক্তব্য বানিয়ে যমুনা টেলিভিশনের ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানোয় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যমুনা টেলিভিশনের একটি ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ‘ছাত্রদের কাছে দুঃখ প্রকাশের কিছু নেই, তারা বেয়াদব- ঢাবি উপাচার্য’ শীর্ষক অপপ্রচারের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের অপপ্রচার ও গুজবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

প্রকৃতপক্ষে, উপাচার্য বক্তব্যের কোনো পর্যায়ে এ ধরনের উক্তি করেননি। এ ধরনের গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য ছাত্রসমাজসহ সব অংশীজনের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন

কেএইচ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’