• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

বিতর্কিত প্রবন্ধ প্রচারে ছাত্র সংবাদের দুঃখ প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৫, ২১:০৫
অ+
অ-
বিতর্কিত প্রবন্ধ প্রচারে ছাত্র সংবাদের দুঃখ প্রকাশ

ডিসেম্বর-২৪ সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক প্রবন্ধে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বক্তব্য প্রকাশকে অনাকাঙ্ক্ষিত ভুল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ছাত্র সংবাদ। তাছাড়া, বিতর্কিত প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহারসহ ২০২৪-ডিসেম্বর সংখ্যার সব প্রিন্ট কপিও প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনপ্রিয় এই প্রকাশনাটি।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার পরে ছাত্র সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

শিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের অবমাননায় ছাত্রদলের নিন্দা

বিবৃতিতে বলা হয়, ঐতিহ্যগতভাবে ‘ছাত্র সংবাদ’ মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর-২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ‘ছাত্র সংবাদ’ পরিষ্কার বক্তব্য হচ্ছে— মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ছাত্র সংবাদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সঙ্গে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সব প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ছাত্র সংবাদ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সব গণ-আন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

কেএইচ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবিরঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর