• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

অনশনে অসুস্থ তিতুমীর কলেজের ২ শিক্ষার্থী, নেওয়া হয়েছে ঢামেকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৫, ২২:০৪
অ+
অ-
অনশনে অসুস্থ তিতুমীর কলেজের ২ শিক্ষার্থী, নেওয়া হয়েছে ঢামেকে

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘসময় খাবার ও পানীয় গ্রহণ না করায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনশনরত দুই শিক্ষার্থী। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গুরুতর অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থী হলেন– কলেজের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান। তাদের অ্যাম্বুলেন্সযোগে ঢামেকে পাঠানো হয়েছে। এ দুই শিক্ষার্থী গতকালও (বৃহস্পতিবার) অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আজ পুনরায় তারা কলেজে ফিরে অনশন শুরু করেন।

বিষয়টি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি বলেন, রানা আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এখন পর্যন্ত আমাদের ১০ জন অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রাষ্ট্র যতখন পর্যন্ত দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আরও পড়ুন

সড়কেই নামাজ পড়লেন তিতুমীর শিক্ষার্থীরা, অনশনে অসুস্থ ৩
ব্যর্থ হয়ে ফিরলেন যুগ্মসচিব, তিতুমীর কলেজে অনশন চলবে
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও চলছে তিতুমীর শিক্ষার্থীদের অনশন

বিজ্ঞাপন

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্যে’র দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে থেকে অনশন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে। আমরা সাত দফা দাবি জানিয়েছি। সেগুলো হচ্ছে–

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিজ্ঞাপন

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এ কলেজের একাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

আরএইচটি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবরঅনশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক