• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

জাবিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০
অ+
অ-
জাবিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় ভ্রাম্যমাণ দোকানদারদের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের গোলাম রাব্বানী অর্ণবের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কিছু ভ্রাম্যমাণ দোকানদারের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। দোকানদারদের ভাষ্যমতে, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দোকানগুলোতে গিয়ে জানান, ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান চালানো নিষিদ্ধ। তবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ (১,০০০ থেকে ১,৫০০ টাকা) দিলে ব্যবসা চালিয়ে যাওয়া যাবে।

বিজ্ঞাপন

দোকানদাররা তাৎক্ষণিক টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা পরে এসে টাকা নেওয়ার কথা বলেন। বিষয়টি ছাত্রদলের অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতা দোকানদারদের কাছে গিয়ে সন্দেহভাজনদের ছবি দেখান। দোকানদাররা অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে শনাক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তবে দোকানদাররা দাবি করেছেন, অভিযুক্তের সঙ্গে আরও দুজন ছিলেন, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

মেহেরব হোসেন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনালস ২০২৫ এ এআইইউবির কৃতিত্ব

আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনালস ২০২৫ এ এআইইউবির কৃতিত্ব