• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭
অ+
অ-
রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদেরকে ডাকা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ  তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফলে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন।

এদিকে, এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সাইদুজ্জামানকে দলনেতা করে আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করে তিনসদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য নিতে তাদেরকে দুদকে তলব করা হয়েছে। আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষককে ডাকা হয়েছে।

তলব করা শিক্ষকরা হলেন- এ টি এম সাহেদ পারভেজ, সানজানা সোবহান, অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন, শিবলী ইসলাম, অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

জুবায়ের জিসান/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়দুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম