• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে উত্তর সরবরাহ, ২ বোন আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১
অ+
অ-
ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে উত্তর সরবরাহ, ২ বোন আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন—পরীক্ষার্থী পারমিতা দত্ত ভূমি (১৭) ও তার বোন নিবেদিতা দত্ত (২১)। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার নয়ন চন্দ্র দত্তের মেয়ে।

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, পারমিতা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোন ব্যবহার করে ওএমআর শিট পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে তিনি শৃঙ্খলা কমিটিকে জানান। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও পারমিতা তা নিয়ে প্রবেশ করেন। তিনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে তার বোন নিবেদিতা দত্তের কাছ থেকে উত্তর সংগ্রহ করছিলেন বলে স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষার হলের বাইরে অবস্থানরত তার বোনকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, পরীক্ষার কেন্দ্রে মোবাইল কোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক দুজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জাবির ভর্তি পরীক্ষা শুরু হয়, যা আজ ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো।

বিজ্ঞাপন

মেহেরব হোসেন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ