• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

শিবির সভাপতির ওপর ছাত্রদলের হামলার নিন্দা বৈষম্যবিরোধীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঢাবি
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১২
অ+
অ-
শিবির সভাপতির ওপর ছাত্রদলের হামলার নিন্দা বৈষম্যবিরোধীদের

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদল কর্তৃক হামলা এবং পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে জেরাপূর্বক ভিডিও রেকর্ডিং, থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পূর্ব সময়ের মতো ভিন্নমত দমনের বিভিন্ন প্রবণতা ছাত্র সংগঠনসমূহের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েকদিনে মারধরের প্রেক্ষাপট এবং ঘটনাক্রম পর্যবেক্ষণ করে ছাত্র রাজনীতিতে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো সহিংসতা বহাল তবিয়তে ফেরার আশঙ্কা করছি। ছাত্রদল গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও বারবার সহিংসতামূলক ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ইতোমধ্যে প্রমাণিত। ছাত্রদলকে সহিংসতার পথ ছেড়ে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানানো যাচ্ছে।

ছাত্রসংগঠনগুলোকে ধৈর্যশীল আচরণ করার অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সব মত এবং পথের ছাত্রদের সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে আমব্রেলা সংগঠন হিসেবে ভূমিকা পালন করবে। ছাত্র সংগঠনসমূহকে ধৈর্যশীল আচরণ বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞাপন

কেএইচ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়শিবির

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র