• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

জবির দেওয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮
অ+
অ-
জবির দেওয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটককৃত ছাত্রলীগ কর্মী নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১) বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। 

আটক হওয়ার পর এ ছাত্রলীগ কর্মী বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেওয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি আমি নিজেই লিখেছি। 

আরও পড়ুন

জবিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন তামান্না
ইলিশের লিঙ্গান্তরের রহস্য উন্মোচন
৩৫ কোম্পানিতে দুই শতাধিক শিক্ষার্থীর চাকরির সুযোগ

বিজ্ঞাপন

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছি। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটককৃতকে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে কথা বলে তাদের কাছে সোপর্দ করি। 

এমএল/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়গ্রেফতারছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ