• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
জবি শিক্ষার্থীদের ওপর হামলা

স্থানীয় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৪ মার্চ ২০২৫, ১৭:৪৭
অ+
অ-
স্থানীয় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্রপ্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া হল।

আরও পড়ুন

জবি শিক্ষার্থীদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলা, আহত ৫
জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা যায়। এরমধ্যে শিক্ষার্থী ৬ জন। আহতরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমএল/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়বিএনপিহামলাআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ