• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাবি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৯ মার্চ ২০২৫, ১৪:৩০
অ+
অ-
ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাবি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে সম্মিলিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগ, ভূতত্ত্ব বিভাগসহ একাধিক বিভাগের শিক্ষার্থীরা।

সমাবেশে তারা- ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন তোমার বোন, আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪ এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জাহাঙ্গীর করে কি? খায় দায় ঘুমায় নাকি?’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পদার্থ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, নারী দিবসেও একাধিক ঘটনা ঘটেছে। শিশু ধর্ষণও হয়েছে। এসবের পরেও আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা চাই এদেশে ধর্ষণের বিরুদ্ধে একটু সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে উঠুক। কারণ এদেশে বিচার ব্যবস্থা দীর্ঘমেয়াদি। ধর্ষকরা জামিন পেয়ে যায়। আমরা এ ধরনের বিচার ব্যবস্থা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতেও ধর্ষণের প্রতিবাদে বের হয়ে এসেছিল। আজও আমরা ক্লাস পরীক্ষা বাদ দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি।

বিজ্ঞাপন

শিক্ষার্থী ফুরকান আহমেদ বলেন, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই। আমাদের বোনেরা আজ রাস্তায় নিরাপদ না। তারা নির্ভয়ে বাইরে বের হতে পারছে না। দৃশ্যমান বিচার না হলে এই ধর্ষণের পরিমাণ বাড়তেই থাকবে।

প্রসঙ্গত, সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রোববার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে নিজেদের বিভাগের ব্যানারে প্রতিবাদ জানিয়েছে ৯টি বিভাগ। লোক প্রশাসন, রসায়ন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবজ্ঞান, পদার্থ, ভূতত্ত্ব, ইংরেজি, ভাষা বিজ্ঞানসহ আরও কয়েকটি বিভাগ প্রতিবাদ জানিয়েছে বলে জানা গেছে।

কেএইচ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ধর্ষণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’