• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. চট্টগ্রাম

লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্য রাতে উত্তাল চবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকচবি
১২ মার্চ ২০২৫, ০৮:৩০
অ+
অ-
লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্য রাতে উত্তাল চবি

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্য রাতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মার্চ) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এ সময় তাদের ‘ওয়ান টু-থ্রি-ফোর, শাহবাগ নো মোর’, ‘তেরো না চব্বিশ, চব্বিশ চব্বিশ’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ল-তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায়, শাহবাগের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন

রমনার এসি মামুনকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা, হাতাহাতিতে আহত পুলিশ
ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সাত দিনের মধ্যে শক্ত অবস্থান নিন

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যতদিন জুলাই যোদ্ধারা জেগে থাকবে, ততদিন ১৩ এর শাহবাগ ফেরত আসতে পারবে না। যতবার লাকিরা ফেরত আসার চেষ্টা করবে, ততবার জুলাই ফিরে আসবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা বোনদের ধর্ষণকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি করার চেষ্টা করছো, তা বাংলাদেশের ছাত্রসমাজ রুখে দেবে।

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোহাম্মদ আলি বলেন, শাহবাগ কায়েম করে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করে নিরপরাধ রাজনৈতিক নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পরে মবের মাধ্যমে রায়কে চেঞ্জ করেছিল শাহবাগ। শাহবাগের মাধ্যমে শেখ হাসিনা তার ফ্যাসিবাদকে পাকাপোক্ত করেছিল। এই শাহবাগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। চব্বিশে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, সেভাবে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে শাহবাগের ষড়যন্ত্র রুখে দেবো।

আতিকুর রহমান/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার