• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. সিলেট

পদবঞ্চিত হয়ে তারেক রহমানের প্রতি শাবি ছাত্রদল কর্মীর খোলা চিঠি 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকশাবি
১৬ মার্চ ২০২৫, ০৯:৩৯
অ+
অ-
পদবঞ্চিত হয়ে তারেক রহমানের প্রতি শাবি ছাত্রদল কর্মীর খোলা চিঠি 

অদৃশ্য কোনো এক কারণে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত ছাত্রদল কর্মী মো. মনির হোসেন।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে অনুভূতি জানিয়ে এ খোলা চিঠি লিখেন মনির হোসেন।

খোলা চিঠিতে তিনি বলেন, ‘আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। বিশ্ববিদ্যালয় জীবন শুরু (২০১৩) থেকে আজ অবধি ছাত্রদলের সকল কর্মসূচি দায়িত্ব নিয়ে পালন করে আসছি। বলতে গেলে দুঃসময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রেখেছি। গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছি। কিন্তু দুঃখের বিষয় গত ১৪ মার্চ শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন করা হয় কিন্তু কমিটিতে আমাকে বঞ্চিত করা হয়েছে। কী অদৃশ্য বিশেষ কারণে বা কোন ক্রাইটেরিয়াতে আমাকে বাদ দেওয়া হলো তা আমি জানতে চাই।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশন ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ সেশনের ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়। আর আমি ২০১২-১৩ সেশনের হয়েও কেন পদবঞ্চিত তা আমার মন জানতে চায়। সব ক্রাইটেরিয়া কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য?

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৪ মার্চ প্রায় এক দশক পর শাবিপ্রবিতে ৭৬ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

জুবায়েদুল হক রবিন/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাবিপ্রবিছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’