• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবি ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ০৭:১২
অ+
অ-
ঢাবি ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (শুধুমাত্র এমসিকিউ) পুনরায় অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

আগামী ১৭ মে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। ঢাবি’র সাধারণ ভর্তি কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত হয়। 

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বসতে হবে না। এই দুই বিভাগের ভর্তিচ্ছুদের ফল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্রের বহুনির্বাচনী অংশে ১২টি প্রশ্নে সেটে গরমিল দেখা যায়। এ নিয়ে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে জানানো হলেও তারা গড়িমসি করায় শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের দাবি নিয়ে আদালতে গেলে ফল প্রকাশ স্থগিত করে আদালত।

এরপর পুনরায় পরীক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।

নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৩ এপ্রিল এ সিদ্ধান্ত দেন।

বিজ্ঞাপন

জেডএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুই জামাত

ঢাবির কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুই জামাত

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম