• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. সিলেট

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবি শিক্ষার্থীদের অনশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকশাবি
২৩ এপ্রিল ২০২৫, ১৭:১৮
অ+
অ-
কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শাবি শিক্ষার্থীদের অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই অনশন শুরু করেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা হলেন—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাশিদ আবরার।

আরও পড়ুন

আজই খুলে দেওয়া হচ্ছে কুয়েটের সব হল
কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে জাবিতে আমরণ অনশন

বিজ্ঞাপন

অনশনরত শিক্ষার্থীরা বলেন, কুয়েটের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছিল। একসময় তারা আমরণ অনশনে যান। অনশনের ৪০ ঘণ্টা অতিবাহিত হলেও কুয়েটের উপাচার্য পদত্যাগ না করে বরং বলছেন, মেজরিটি শিক্ষার্থীরা নাকি আন্দোলনের বিপক্ষে অবস্থান করছেন। এরই প্রেক্ষিতে আমরা শাবিপ্রবিতে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশনে বসেছি। যতক্ষণ না কুয়েটের উপাচার্য পদত্যাগ করছেন, ততক্ষণ আমাদের অনশন চলবে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতের মধ্যে কুয়েটের ভিসি পদত্যাগ না করলে অনশনের ঘোষণা দেন তারা।

জুবায়েদুল হক রবিন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন