• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি, রাবিতে মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
১৯ মে ২০২৫, ০৪:৪৫
অ+
অ-
সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি, রাবিতে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও মূল ঘাতকসহ সব আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। 

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে উক্ত মশাল মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। 

এসময় তারা ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, আমার ভাই খবরে, খুনি কেন বাহিরে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’,
ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস ইত্যাদি স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে। 

মশাল মিছিল শেষে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে টার্গেট কিলিং করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্ৰেপ্তার ও বিচারের দাবিতে মশাল মিছিলের আয়োজন করেছে। সাম্যর হত্যাকারীদের দ্রুত বিচার না হলে আগামীতে এই মশাল মিছিলের আগুন যমুনাতে গিয়ে পৌঁছাবে।

বিজ্ঞাপন

আরেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, শাহারিয়ার আলম সাম্যকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হলেও প্রশাসন এর কোনো যথাযথ ব্যবস্থা নেয়নি। ঢাবি প্রশাসন যদি এই হত্যার বিচার করতে না পারে তাহলে ঢাবি উপাচার্যকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা যদি বিচার করতে না পারেন তাহলে আপনাদেরও আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হবে। রাবি ছাত্রদল দ্রুত আরও কঠোর কর্মসূচির মাধ্যমে সাম্য হত্যার বিচার আদায় করবে।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সাম্য ছিল জুলাইয়ের সম্মুখ যোদ্ধা। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে হয়েছে। সাম্যের পায়ের রগে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কে বা কারা এই রগের রাজনীতি করে। তাদের হুঁশিয়ার করে বলতে চাই, নতুন বাংলাদেশে আপনাদের এই রগ কাটার রাজনীতি সাধারণ মানুষ মেনে নেবে না। দেশের সব জনগণের কাছে আহ্বান জানাই, সাম্যের বিচার দ্রুত কার্যকর করার জন্য রাস্তায় নেমে আসার জন্য। 

তিনি আরও বলেন, সাম্য হত্যার বিচার দ্রুত কার্যকর না করলে রাবি শাখা ছাত্রদল ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করে দেবে। এছাড়াও আজকের এই মশাল মিছিল রাবি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে।

বিজ্ঞাপন

মশাল মিছিলে রাবি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

জুবায়ের জিসান/এমএন 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ছাত্রদলহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল