• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ডাকসুর তফসিল ঘোষণার দাবিতে অনশনরত ২ ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৩ মে ২০২৫, ২২:০৪
অ+
অ-
ডাকসুর তফসিল ঘোষণার দাবিতে অনশনরত ২ ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণার দাবিতে টানা দুই দিন ধরে অনশনে ছিলেন ঢাবির ৩ শিক্ষার্থী। শারীরিক অবস্থা ভেঙে পড়ায় তাদের মধ্য থেকে দুই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার মোর্তজা মেডিকেলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তারা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং ঢাবি শিক্ষার্থী মাহতাব। 

শুক্রবার (২৩ মে) শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এসে তাদের মেডিকেলে যেতে অনুরোধ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এসময় কয়েকজন সহকারী প্রক্টরও উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, একজন ৫১ ঘণ্টা ধরে অনশনে ছিলেন। একজন ২৪ ঘণ্টা ধরেছিলেন। আজ তাদের স্যালাইন দেওয়া হয়। এখন তাদের মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। আজকে তারা সেখানে থাকবেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা ১৩ মে ১০টা ছাত্র সংগঠনের সঙ্গে বসি। ১৪ মেও বসার কথা ছিল। কিন্ত ১৩ মে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এজন্য আমরা নির্বাচন কমিশন গঠন করতে পারিনি।

আরও পড়ুন

অনশনের ৫৩ ঘণ্টা পেরোলেও ডাকসুর তফসিলের বিষয়ে নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন
ঈদের ছুটির আগে ডাকসুর তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

প্রক্টর বলেন, এখনো একজন অনশনরত আছেন। তার অনশন ভাঙাতে আমরা পারিনি। 

বিজ্ঞাপন

বর্তমানে অনশনরত শিক্ষার্থী ও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত আমাদের এ অনশন কর্মসূচি চলবে।

এসএআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ছাত্র অধিকার পরিষদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’