• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

কমিটি ঘোষণার ১৪ ঘণ্টা পর ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঢাবি
৯ আগস্ট ২০২৫, ০৩:৫৯
অ+
অ-
কমিটি ঘোষণার ১৪ ঘণ্টা পর ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের হল শাখা সমূহের আহ্বায়ক কমিটি ঘোষণার ১৪ ঘন্টা পর চারটি হল কমিটির ছয় নেতাকে  সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

নতুন হল কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৫৯৩ সদস্যের মধ্যে থেকে কয়েকজন নেতার রাজনৈতিক অতীত ও পরিচয় গোপনের প্রমাণ পাওয়ার পর তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাবিতে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্ত কমিটি গঠন

এর আগে শুক্রবার বেলা ১১টায় ঘোষিত এই কমিটিতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাজু শেখ, এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনকে অভিযোগ প্রমাণিত হওয়ায় অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া রাকিবুল হাসান সৌরভ ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি, আর নিতু রানী সাহা ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক ছিলেন। যদিও তিনি গত ১৭ জুলাই পদত্যাগ করেন বলে জানা যায়। 

বিজ্ঞাপন

২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহমেদ জাবির মাহামও কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাজু শেখের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।

পাশাপাশি মোসাদ্দেক আল হক শান্তের ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার ছবিও আগেই ভাইরাল হয়েছিল। এই সব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এসএআর/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’