• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধই থাকবে, কার্যকর রোডম্যাপ আসছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৯ আগস্ট ২০২৫, ১৯:৩৭
অ+
অ-
ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধই থাকবে, কার্যকর রোডম্যাপ আসছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখার পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করা হবে, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (৯ আগস্ট) হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আমরা সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। লক্ষ্য—হলগুলোকে শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত পরিবেশে ফিরিয়ে আনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ২০২৪ সালের ১৭ জুলাই হলে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থেকে গৃহীত সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করা হবে। এরইমধ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে এ বিষয় আলোচনা শুরু করেছে প্রশাসন।

এর আগে, শুক্রবার বিকেল থেকে ঢাবি শাখা ছাত্রদলের কয়েকটি হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। রাত গভীর পর্যন্ত বিভিন্ন হলের শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যে সমবেত হয়ে হলে রাজনীতি নিষিদ্ধ রাখার দাবিতে স্লোগান দেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপাচার্য মৌখিকভাবে ঘোষণা দেন, আবাসিক হলে রাজনীতি চলবে না। পরে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ স্পষ্ট করে জানান, বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য কিংবা গুপ্ত—কোনো ধরনের রাজনীতি অনুমোদিত হবে না।

এসএআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র